অন্যান্যবাংলাদেশ

মশা নিধনে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে মেয়র

মশা নিধনে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর ধানমন্ডির কাঠালবাড়িতে বাড়ি বাড়ি  গিয়ে এডিস মশার প্রজননস্থল ধংশকরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় এই ১৫ দিনে পরিচ্ছন্ন কর্মীরা প্রায় ৩০ হাজার বাড়িতে গিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করবে বলেও জানান তিনি। 

রাজধানীতে গেলো দশ দিনে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় নয়জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্তের এই অবস্থায় টনক নড়েছে সিটি কর্পোরেশনের। তাই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। 

এরই অংশ হিসেবে সকালে রাজধানীর ধানমন্ডিতে দক্ষিণ ঢাকায় প্রায় ৩০ হাজার বাড়ী গিয়ে এডিস মশা নিধনে ১৫ দিনের কর্মসূচি উদ্বোধন করেন সাইদ খোকন। এ সময় মেয়র আরও জানান, কর্মসুচির পাশাপাশি নাগরিকদের মশা নিধনে প্রশিক্ষণও দেবে সিটি কর্পোরেশন।

এডিস মুক্ত করতে দুই সিটির মধ্যে সমন্বয়ের কথাও বলেন দক্ষিণের মেয়র।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button