দেশবাংলা
প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত: কাদের

আত্মপক্ষ সমর্থন করার আগে প্রিয়া সাহার বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী ।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্রান্ডিং বিষয়ক সেমিনার এবং লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত । তাছাড়া প্রিয়া সাহা যা বলেছে তা কাম্য নয় তবে তিনি কি বোঝাতে চেয়েছেন সে বিষয়টি খতিয়ে দেখতে হবে।
বাংলা টিভি



