বাংলাদেশ

মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টিপাত

আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় থাকায় আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে।

এসময় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ময়মনসিংহ কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, রংপুর, যশোর ও সাতক্ষীরা অঞ্চল সমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button