বাংলাদেশ
প্রিয়া সাহার ব্যাপারে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নয়, বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রিয়া সাহার বক্তেব্যের পেছনে অন্য কারো হাত আছে কিনা, দেশে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার দুুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রিয়া সাহার ব্যাপারে কোন তড়িঘড়ি সিদ্ধান্ত নয়।
কাদের বলেন, ‘প্রিয়া সাহার বক্তব্য কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার রয়ে সয়ে এগোচ্ছে। সরকার মশা মারতে কামান দাগাবে না। তিনি দেশে ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহা কার প্ররোচনায় এ মিথ্যা অভিযোগ করেছেন, তার গভীরে আমরা যাব। অবাক হওয়ার বিষয় হলো- প্রিয়া সাহা তার মিথ্যা বক্তব্যের ব্যাপারে অটল রয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে টেনে এনেছেন। কিন্তু প্রধানমন্ত্রী কখনই তিন কোটি ৭০ লাখ গুমের তথ্য দেননি।
বাংলাটিভি/ পিয়াস মাহমুদ



