বাংলাদেশ

ঢাবিতে আজও ঝুলছে তালা, বন্ধ ক্লাস-পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজ টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকালে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং, কলাভবন, ব্যবসায় অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মোকাররম ভবন, কার্জন হল ও সমাজ বিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এদিকে প্রধান প্রধান ফটকগুলোতে তালা লাগানো থাকায় ক্লাস-পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হচ্ছে না, আবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ভেতরে প্রবেশ করতে পারছেন না। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে, রোববারও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তার আগে টানা দুদিন শাহবাগ মোড় অবরোধ করেও বিক্ষোভ করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button