বাংলাদেশ
নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পেলে আইনি ব্যবস্থা

নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে, এডিস মশার জীবাণু ধ্বংস না হওয়া পর্যন্ত করপোরেশনের সকল কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
সকালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাইদ খোকন। এ সময় চিকিৎসাধীন শিশুদের খোঁজ-খবর নেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের কাছে জানান, এডিস মশার বংশ বিস্তার রোধে কাজ করছে সিটি কর্পোরেশন। আজ থেকেই মোবাইল কোর্ট মাঠে নামছে বলেও জানান তিনি।
এডিস মশার জীবাণু নির্মূল না হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন মাঠে থাকবে বলেও জানান মেয়র।
এ সময়, পরিস্থিতি মোকাবেলায় আতংকিত না হয়ে, সবাইকে এগিয়ে আসার আহবানও জানান ডিএসসিসি মেয়র।
বাংলাটিভি/ রিয়েল



