বাংলাদেশ

ডেঙ্গু: ঢাকার দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে হাইকোর্টে তলব

রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে দুই সিটি কর্পোরেশনের দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেছেন আদালত।  বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

আগামী বৃহস্পতিবার তাদেরকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং এর ওপর শুনানি করেন। কিন্ত ওই প্রতিবেদনে আদালতে সন্তুষ্ট হতে না পেরে আদেশ জারি করেন। এর আগে গত ১৪ জুলাই ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে নেওয়া পদক্ষেপের বিষয়ে জানাতে ঢাকার দুই মেয়র, নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জানাতে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে নাগরিকদের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ এ ধরনের রোগে আক্রান্ত হওয়া বন্ধ করতে এবং এডিস মশা নির্মূলে তাদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিলেন আদালত।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button