জাতীয় সংলাপ চেয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

দেশের বানভাসী মানুষদের বাঁচাতে জাতীয় সংলাপ ও পাশাপাশি বন্যার বিস্তৃতি ও ক্ষয়ক্ষতি নিরূপনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আহ্বান জানিয়েছেন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে জাতীয় ঐক্য গড়ে তোলার।
আজ জাতীয় প্রেসক্লাবে গণফোরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গের বন্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য রাখতে গিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আরো বলেন, দেশে কার্যকর গণতন্ত্র নেই। দলমত নির্বিশেষে জনগণকে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ অবিলম্বে বানভাসী মানুষের নিরাপদ জীবন ও আশ্রয়ের ব্যবস্থার দাবি জানিয়েছেন। বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করার ও আহবান জানানো হয় ।
বাংলাটিভি/শহীদ



