দেশবাংলা

পলাশে নিখোঁজ ৩ বছরের শিশু, আতঙ্ক ছেলেধরা ॥

নরসিংদীর পলাশে ৫ম শ্রেনিতে পড়ুয়া স্কুলছাত্র সিয়াম অপহরণ ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘন্টার ব্যবধানে পলাশে এবার দিনে দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় তৌহিদুল নামে সারে তিন বছরের এক শিশু।

২১ জুলাই (রোববার) বিকেলে পলাশ উপজেলার বালুচরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিঁখোজ হওয়া শিশুটি বালুচরপাড়া গ্রামের নান্নু খানের নাতি।

নিখোজ শিশু সিয়ামের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সারে তিন বছরের শিশু নিখোজের ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেছেন। হারানো শিশুকে ফিরে পেতে আর্তনাদ জানাচ্ছেন।

এমন ঘটনায় স্থানীয়রাও অনেকটা নির্বাক, বাকরুদ্ধ পাশাপাশি ছেলেধরা আতঙ্কে ভুগছেন। পরিবারের সদস্যদের শান্তনা দেওয়ার ভাষাও যেনো হারিয়ে ফেলেছেন স্বজনরা। নিখোজ শিশুর সন্ধান পেতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যক্তিগত, আত্মীয়-স্বজদের মাধ্যমে খোজাখুজিসহ চলছে মাইকিংও। বর্তমান সময়ে ছেলেধরা আতঙ্কও যেনো নিখোঁজের পরিবারকে আরো মর্মাহত করেছে।

গত ২১ জুলাই রবিবার বিকাল ৪টার দিকে তৌহিদুল তার বসত বাড়ির পাশে খেলা করতে বের হয়। বিকেল ৫টার দিকে নান্নু খানের স্ত্রী তাকে বাড়ি আনতে গিয়ে দেখতে পায়নি। পরে সন্দেহ হলে আশেপাশের বাড়ি-ঘর, খেলার মাঠ, আত্মীয়-স্বজনসহ সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে রাতেই পলাশ থানায় একটি সাধারণ ডায়রি করেন।

এ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে পলাশ থানার এস আই সুমন জানান, তৌহিদুল নামে একটি শিশু নখোঁজ হয়েছে মর্মে একটি জিডি করেছেন নান্নু খাঁন নামে এক লোক।  শিশুটির সন্ধান পেতে দেশের সকল থানায় জানানো হয়েছে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, স্কুল ছাত্র সিয়ামের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আর নিখোঁজ সারে তিন বছরের শিশু তৌহিদুলকে খুঁজে বের করতে থানা পুলিশ সকল প্রকার চেষ্ঠা চালাচ্ছে।

বাংলা টিভি/ শরীফ ইকবাল রাসেল

নরসিংদী

সংশ্লিষ্ট খবর

Back to top button