দেশবাংলা
সিরাজগঞ্জে পুলিশ সুপারের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সদর ও কাজিপুরে বন্যা কবলিত ৩ শতাধিক অসহায়, দুস্থ ও বানভাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার রানীগ্রাম ও কাজিপুর থানা এলাকায় পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বন্যা দূর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিজনকে চাল ১০ কেজি, ডাল ১কেজি, তেল ১ লিটার, আলু ১কেজি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াইশলাই প্রদান করা হয়।
এসময় সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা, জেলা বিশেষ শাখার পরিদর্শক রেজাউল করিম, ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান ও সদর থানার ওসি মোহাম্মদ দাউদ, কাজিপুর থানার ওসি একেএম লুৎফুর রহমান ও কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/ শাহেল মাহমুদ



