অন্যান্যবাংলাদেশ

রেলের টিকিট পাওয়া যাবে ৫টি স্থান থেকে

 

কমলাপুর রেলওয়ে স্টেশনসহ ৫টি স্থান থেকে আসন্ন ঈদুল আযহায় বিভিন্ন রুটে চলাচলকারী রেলের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

 মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা জানান।

এবার আসন্ন ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। রেলের ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে ।

কমলাপুর স্টেশন থেকে যমুনা সেতু দিয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।

তেজগাঁও রেলস্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর; বনানী থেকে নেত্রকোণাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস; সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট ফুলবাড়িয়া (পুরনো রেলভবন) থেকে সংগ্রহ করতে হবে বলে জানান রেলমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা  উদযাপিত হবে। তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button