দেশবাংলা

ফরিদপুরে পক্ষকাল ব্যাপী বৃক্ষ মেলা শুরু

গাছ প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার প্রধান সম্বল অক্সিজেনের সরবরাহ করে। গাছ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হবে, যা মানব জাতীর জন্য ভয়ংকর এক পরিস্থিতি তৈরী করবে। তাই নিরাপদ পৃথিবীতে সুন্দর জীবন যাপনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে গাছ লাগাতে হবে।

সোমবার বিকেলে ফরিদপুর শহরের ব্রহ্মসমাজ সড়কে পক্ষকাল ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌরসভার মেয়র শেখ মাহতাব আলি মেথু, জেলা আওয়ামিলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী। অনুষ্ঠানে শহরের নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এর আগে তিনি অম্বিকা মেমোরিয়াল হল সংলগ্ন পৌর জলাধারে দেশীয় বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলা টিভি/শাহেল মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button