বাংলাদেশ

এক সপ্তাহের মধ্যে কমবে ডেঙ্গুর প্রকোপ: সাঈদ খোকন

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহের মধ্যে রাজধানীরসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে, এমনটাই আশা ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের। সকালে নগর ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি কতপক্ষ নিরলস ভাবে কাজ করছে বলেও জানান তিনি।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকালে নগর ভবন থেকে রোড শোর আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানের যোগ দেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুম আসলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যায়। তবে আগামী এক সপ্তাহ বৃষ্টির কম হলে এ সমস্যা অনেকটা কমে আসবে।

মেয়র বলেন, নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রেহাই দিতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ থেকে বাঁচতে আবারো জনগণের সচেতনতার ওপর জোর দেন তিনি।

বাংলাটিভি/ রিয়েল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button