২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট, ফিরতি ৫ আগস্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৯ জুলাই থেকে, যা চলবে ২ আগস্ট পর্যন্ত। আর ফিরতি টিকিট পাওয়া যাবে ৫ থেকে ৯ আগষ্ট পর্যন্ত। ঈদযাত্রা আনন্দদায়ক ও নিরাপদ করতে টিকিট কারোবাজারি রোধসহ সার্বিক কর্মপরিকল্পনার কথা জানান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার রাজধানীর রেলভবনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে বলেও জানান মন্ত্রী। ২৯ জুলাই থেকে টিকিট বিক্রির ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, রাজধানীর কমলাপুরসহ ৫টি স্টেশন থেকে রেলের আগাম টিকিট পাওয়া যাবে, নির্ধারিত কাউন্টারে টিকিট বিক্রি হবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত।
এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানান রেলপথমন্ত্রী। টিকিট কালো বাজারি রোধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। ঈদযাত্রা নিরাপত্তায় রেলওয়ে পুলিশসহ আইনশৃঙ্গলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান মন্ত্রী।
বাংলাটিভি/ রিয়েল



