আইন-বিচারবাংলাদেশ

দুদক পরিচালক এনামুল বাছির কারাগারে

ঘুষ নেওয়ার অভিযোগে ‍দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সংস্থাটির বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস তার জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।

এর আগে দুপুর ২টার দিকে সাবেক এই দুদক কর্মকর্তাকে আদালতে আনা হয়। আদালতে বাছিরের পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে দুদকের একটি দল। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন দুদকের পরিচালক মো. ফানাফিল্যা। পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান মিজানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গত ১৬ জুলাই তিনিই এনামুল বাছিরের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button