অপরাধবাংলাদেশ

ভিডিও দেখে পিটিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তার চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিডিও ফুটেজ দেখে গণপিটুনিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসব ঘটনায় জড়িত থাকায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

দুপুরে সচিবালয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এগুলো করার মধ্যে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যও হতে পারে। যে কারণেই হোক আর যেই এসব ঘটনার সাথে জড়িত হয়ে থাকুক তাদের কোন ছাড় নেই, অবশ্যই বিচার করা হবে।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button