জনদুর্ভোগবাংলাদেশ

রাস্তা খোঁড়াখুঁড়ি, জনদুর্ভোগ

বর্ষা এলেই সড়ক-মহাসড়ক কিংবা জনপথগুলোতে উন্নয়নের নামে শুরু হয় খোঁড়া-খুড়ির বিড়ম্বনা। তবে বাস্তবতা হচ্ছে উন্নয়নের নামে রাস্তার এমন বেহাল দশায় স্বস্তির চেয়ে ভোগান্তিই পোহাতে হচ্ছে নগরবাসিকে। মাস কয়েক আগে রাজধানীর মতিঝিলে রাস্তা কেটে রাখা হলেও এখন পর্যন্ত কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।

Capture11117দেশের প্রধান বানিজ্যিক এলাকা রাজধানীর মতিঝিল। নানা উন্নয়নের কাজে রাস্তা খোঁড়া-খড়ি করে অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ফলে ঐ রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের জীবনে যুক্ত হয়েছে  বিড়ম্বনা।
Capture1114

রাস্তার নির্মাণ কাজ দীর্ঘায়িত হওয়ায় বাতাসে ধুলিকনা ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য ও পরিবেশ এর ক্ষতির পাশাপাশি বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় বিপজ্জনক পরিস্থিতির। সড়ক জুড়ে মাটি স্তূপ করে রাখায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।  এ কাজ কবে শেষ হবে সে ব্যাপারে কারোই কিছু জানা নেই।

Capture1114 1

এলাকাবাসীর দাবী নানা উন্নয়নমুখী কাজের জন্য তিন মাস এ রাস্তা অবহেলায় পরে আছে। দ্রুত উন্নয়ন কাজ শেষ করে যথাযথ কর্তৃপক্ষ এ রাস্তা চলাচলের উপযুক্ত করবে এমন প্রত্যাশা সবার।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button