অন্যান্যবাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

‘‘রক্তের অভাবে ঝরবেনা আর কোন প্রান, আমরা হাজারো তরুন-তরুনী করবো স্বেচ্ছায় রক্ত দান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সকালে পৌর সদরের  সরকারী ভাঙ্গা কে এম কলেজ মাঠে স্বপ্নযাত্রা ডোনার্স ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপিং পরীক্ষা করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল আহাদ শিকারীর সভাপতিত্বে অনূষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যাপক এস,এম সরোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আছাদুজ্জামান,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বাংলা টিভি/ এহসান উদ্দিন

ফরিদপুর

সংশ্লিষ্ট খবর

Back to top button