দেশবাংলা
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যাহলী

“জনসেবায় জনপ্রশাসন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে র্যালীটি সমাপ্ত করা হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিভিল সার্জন আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম প্রমুখ।
বাংলা টিভি/শাহারিয়ার সুমন
সুনামগঞ্জ



