
মুন্সীগঞ্জ আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করেছে এক আইনজীবি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌলবাদী বলে অবহিত করায় হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক প্রিয়া শাহার বিরুদ্ধে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ মামলা করা হয়।
মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে বিধি ২৯৫(এ) এবং ২৯৮নং ধারায় মামলা দায়ের করেন আইনজীবি মোহাম্মদ জামাল হোসাইন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ বাদী আইনজীবির জবানবন্দী গ্রহন করেন।
মামলার বাদী আইনজীবি মোহাম্মদ জামাল হোসাইন জানান, প্রিয়া সাহা মার্কিন রাষ্ট্রপতির কাছে মুসলিমদের মৌলবাদী বলে উল্লেখ্য করে অন্যধর্মালম্বীদের উপর নির্যাতন, হামলা, গুমের অভিযোগ করেছে। দেশে প্রায় সকল জাতীয় দৈনিক পত্রিকায়ও তা প্রকাশিত হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছি। ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহন করেছে, মামলা বিষয় আদেশ আগামী কাল দেওয়া হবে। আমি মামলার পাশপাশি বিচারের দাবী জানিয়েছি।
বাংলা টিভি/ রুবেল ইসলাম তাহদিম
মুন্সীগঞ্জ



