দেশবাংলা

বন্যার্তদের পাশে আওয়ামীলীগ সরকার আছে, থাকবে : মোহাম্মদ নাসিম

 প্রাকৃতিক যে কোন দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং সাড়া জীবন থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি।

তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত বন্যার পানি সরে না যাবে ততক্ষণ বন্যাকালীন সময়ে আওয়ামীলীগ সরকার প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে।

মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরে দিনভর বানভাসি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি প্রথমেই যান খাসরাজবাড়ি ও নাটুয়ারপাড়া ইউনিয়নে। সেখানে তিনি বন্যা দুর্গত মানুষের সাথে কথা কলেন এবং যমুনার ভাঙ্গন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি উপস্থিত দুর্গত মানুষের উদ্দেশে বলেছেন-আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল দুর্গত এলাকায় আসেননি।

তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। পানি নেমে গেলে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলগ সভাপতি শওকত হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলা টিভি/শাহেল মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button