
নোয়াখালীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোফেল স্পোটিং ক্লাবকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোটিং ক্লাব। আরেক ম্যাচে শেষ মুহুর্তের নাটকীয়তায় রহমতগঞ্জের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে বাংলা টিভি।
ম্যাচের ২১ মিনিটে ল্যান্ডিং ডার্বোর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। বিরতির পর জেমস মগার গোলে সমতায় ফেরে ব্রাদার্স ইউনিয়ন। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা চালালেও, গোল আদায়ে ব্যর্থ হয়। ম্যাচের ৮৯ মিনিটে ব্রাদার্স গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করেন ডার্বো। ২-১ আবারো এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু লিড ধরে রাখতে পারেনি তারা। শেষ মুহুর্তের নাটকীয়তায় পেনাল্টি পায় ব্রাদার্স। মিডফিল্ডার মানাফ রাব্বির গোলে ২-২ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করে কমলা জার্সিধাররীরা।
বাংলা টিভি/মোহাম্মদ হাসিব



