
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী ইউনিয়নের সিংনগরে খালিশপুর ব্যাটালিয়ান (৫৮) এর নিমতলা বিত্তপির টহল দল অভিযান পরিচালনা করে এ ফেন্সিডিল উদ্ধার করে।
খালিশপুর ব্যাটালিয়ানের উর্ধতন কর্মকর্তা জানান, নিমতলা বিওপির টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৪ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার শিংনগর হালদারপাড়া গ্রামের কলা বাগানের মধ্য হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মাদকদ্রব্য এর আনুমানিক ৪৮ হাজার টাকা ।
বাংলা টিভি/ মামুন মোল্লা
চুয়াডাঙ্গা



