
সম্প্রতি ছেলে ধরা গুজবের শিকার হয়ে যারা প্রান হারিয়েছেন তাদের কেউই ছেলে ধরা নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোঃ জাবেদ পাটোয়ারী। সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গুজব ছড়ানোর অপরাধে ১০ টি অনলাইন নিউজ পোর্টালসহ বেশ কয়েকটি ফেসবুক ও ইউটিউব চ্যানেল বন্ধ করার পাশাপাশি ৩১ মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
ছেলেধরা গুজবে গত কয়েকদিনে ঢাকাসহ সারাদেশে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন বেশ ক’জন। এরই প্রেক্ষিতে সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পুলিশ।
গুজবের ঘটনায় এ পর্যন্ত ৮ জনের প্রানহানীর ঘটনা ঘটলেও তাদের কেউই ছেলে ধরা নয় বলে জানান পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী
বাড্ডায় ছেলে ধরা সন্দেহে নিহত রেনু হত্যা মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে গুজবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন দেশের পুলিশ প্রধান।
জনসচেতনতা বাড়াতে আগামী কাল থেকে সচেতনতা সপ্তাহ পালন করা হবে বলেও জানান আইজিপি।
বাংলাটিভি/শহীদ



