আওয়ামী লীগবাংলাদেশ
যারা দেশের উন্নয়ন চায়না তারাই গুজব রটানোর হোতা

যারা পদ্মাসেতু ও দেশের উন্নয়ন চায় না তারাই গুজব রটানোর হোতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ছেলেধরা বলে অনেকের ওপর হামলা করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত, ন্যাক্কারজনক এবং আইনবহির্ভূত। পদ্মাসেতুতে শিশুবলি দিতে হবে বলে যে ঘৃণ্য গুজবটি ছড়ানো হয় সেটির কারণেই এই ছেলেধরা আতঙ্ক তৈরি হয়েছে। তথ্যমন্ত্রী আরো জানান, যারা গুজব রটাচ্ছে তাদের অনেককে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের অনেকের রাজনৈতিক পরিচয়ও জানা গেছে। এসময় যারা এ ধরনের আতঙ্ক ছড়াবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সবাইকে আহ্বানও জানান তিনি।
বাংলাটিভি/শহীদ



