
বন্দর নগরী চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী ও গাড়ি চালকরা। আর যানজট নিয়ে বিভিন্ন মহল থেকে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষকেই দায়ী করা হলেও দায় নিতে নারাজ তারা। এই ব্যাপারে সমন্বিত উদ্যোগ ন্ওেয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ।
বন্দর নগরী চট্টগ্রামে যানজটের মাত্রা অসহনীয় রুপ নিয়েছে। ভাঙাচোড়া সড়ক, ট্রাফিক অব্যবস্থাপনার পাশাপাশি চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহনের কারনেই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, এমন অভিযোগ পুরনো। সম্প্রতি জলাবদ্ধতার পর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাতদিন সমানতালে চলছে অসহনীয় যানজট। যানজটের কারণে বিমানের যাত্রী, অ্যাম্বুল্যান্সের রোগী, শিক্ষার্থী, চাকুরিজীবীসহ নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তথ্যমতে, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে সাত হাজার ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রেইলার প্রবেশ করে। আর এই যানবাহনগুলো প্রধান সড়কের দুই পাশকে পার্কিং টার্মিনাল হিসেবে ব্যবহার করছে। স্বাভাবিকভাবেই তীব্র যানজটের কারন হিসেবে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষকেই দুষছেন বিভিন্ন মহল থেকে।
তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দায় নিতে নারাজ। তাদের দাবী ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা, সেবাদানকারী সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ি, সহ নানা কারণে যানজট হচ্ছে।
যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ
বাংলাটিভি/শহীদ



