অন্যান্যবাংলাদেশ

৪০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

 

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর গেজেটেড জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত এ পরীক্ষায় পাস করেছে ২০ হাজার ২৭৭ জন।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।

প্রসঙ্গত চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button