আওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

গুজব না ছড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান কাদেরের

গুজব না ছড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমণ্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দায়িক্ত শীল জায়গায় থেকে ডেঙ্গু নিয়ে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন তিনি।

সকালে রাজধানীর ধানমণ্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে আরো সচেতন   হওয়ার আহবান জানান তিনি।

এ সময়, গত কয়েকদিনে সারা দেশে গনপিটুনিতে হত্যার বিষয় নিয়েও কথা বলেন কাদের। পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির মত শুধু কথায় সীমাবদ্ধ না থেকে সরকার কাজ করছে বলেও জানান আওয়ামী লীগের অন্যতম এই নীতিনির্ধারক ।

বাংলাটিভি/ রিয়েল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button