দেশবাংলা

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গা কিশোরকে আটক

হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবার সময় তিন রোহিঙ্গা কিশোরকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তবর্তী সিপি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- নুর মোহাম্মদের ছেলে সৈয়দ আমিন (১১), গণি মিয়ার ছেলে একরাম হোসেন (১২), এবং নুরইসলামের ছেলে ইউনুস আলী (১৬)। এরা সকলেই উখিয়ার পুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকে।

হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটককৃত তিন শিশু-কিশোর কাজের সন্ধানে ভারতে যাবার উদ্দেশ্যে কক্সবাজারের পুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বাস যোগে হিলিতে আসে। বৃহস্পতিবার সন্ধায় সীমান্তবর্তী সিপি রোড এলাকায় ঘুরাঘুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সিপি রোড এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত রোহিঙ্গা কিশোরদের আদালতের মাধ্যমে কক্সবাজারের পুতুপালং রওহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button