আন্তর্জাতিক

লিবিয়ায় নৌকাডুবিতে শতাধিক প্রাণহানির আশঙ্কা

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১১৫ জন নিখোঁজ এবং ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে ২৫০ জন যাত্রী ছিল, যারা ভাগ্যের সন্ধানে অবৈধ পথে লিবিয়া থেকে ইউরোপ যাচ্ছিল। নৌকার বেশির ভাগ যাত্রী ছিলেন উত্তর-পূর্ব আফ্রিকার বাসিন্দা। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা’- ইউএনএইচসিআর আফ্রিকা এবং লিবিয়া বিষয়ক মুখপাত্র চার্লি ইয়াক্সলি এক টুইট বার্তায় জানান, লিবিয়া উপকূলে বড় ধরণের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই ১৫০ জনকে উদ্ধার করে লিবিয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। উদ্ধার হওয়া একজনের বরাত দিয়ে মুখপাত্র চার্লি ইয়াক্সলি জানান, এই ঘটনায় সাগরের মধ্যে কমপক্ষে ১৫০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, শরণার্থী এবং অভিবাসীবোঝাই নৌকাটির মানুষরা ভাগ্যের সন্ধানে অবৈধ পথে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছিল। যাদের মধ্যে বেশির ভাগই ছিলেন উত্তর-পূর্ব আফ্রিকার বাসিন্দা।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button