বাংলাদেশ

সমুদ্র উত্তাল, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সমুদ্র উত্তাল হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। দুর্যোগ বিষয়ক এক বিশেষ সতর্ক বার্তায় এই সংকেত জারি করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ু ও ভারী বৃষ্টির কারণেই দেশের তিনটি সমুদ্র বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকাগুলোকে তীরের কাছাকাছি নিরাপদ জায়গায় ফিরে আসতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে আজ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে শহরের অনেক এলাকায়া। একই সঙ্গে ঢাকার উপর দিয়ে বয়েযাচ্ছে শীতল হাওয়া।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button