বাংলাদেশ

ডেঙ্গু ‘মহামারি’ আকার নেয়নি, দাবি সাঈদ খোকনের

ডেঙ্গুরোগীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে আবারও আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় শুক্রবার ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিরুদ্ধে গণসচেতনতামূলক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিভ্রান্তকারীদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন সাঈদ খোকন।

এসময় ডেঙ্গু পরিস্থিতি এখনও ‘মহামারি’ আকার ধারণ করেনি বলেও দাবি করেন মেয়র সাঈদ খোকন। ডিএসসিসি মেয়র বলেন, “ঢাকা শহরে ডেঙ্গু ভাইরাসের বিস্তার এখনও মহামারি আকার নিয়েছে বলা যায় না। মহামারির একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে পরামর্শ করার পর এটি নিশ্চিত করা যেতে পারে যে ডেঙ্গু মহামারি কিনা। একটি মহল বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করে তোলার চেষ্টা করছে।”

ঢাকা শহরে তিন লাখের বেশি ডেঙ্গু রোগী নেই দাবি করে মেয়র বলেন, “ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাত থেকে দশ হাজার। তিন লাখের বেশি ডেঙ্গু রোগী কখনই হতে পারে না।”

উল্লেখ্য, এ বছর মশাবাহিত ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন মারা গেছেন।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button