অন্যান্যবাংলাদেশ

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

আজ রোববার ২৮ জুলাই, ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। হেপাটাইটিস বি ও সি ভাইরাসজনিত লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারে প্রতিবছর মারা যান অন্তত ২০ হাজার মানুষ।

চিকিৎসকরা বলছেন, নিরাময়যোগ্য হলেও লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার শেষ পর্যায়ে না পৌঁছালে রোগীরা তা বুঝতে পারেননা। দেশে প্রায় ৫ থেকে ৬ কোটি মানুষ হেপাটাইটিস বি এবং প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে সংক্রমিত। 

পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় ৫ থেকে ৬ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত। আর প্রতিবছর হেপাটাইটিস বি ও সি ভাইরাসজনিত লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারে মারা যান প্রায় বিশ হাজার মানুষ। 

এ রোগে বিশ্বে প্রতি বছর প্রায় ১৩ কোটি ৪ লাখ মানুষ প্রাণ হারায়। মৃত্যুর প্রথম ১০টি কারণের অন্যতম হেপাটাইটিস। লিভারে এ, বি, সি, ডি এবং ই হেপাটাইটিস দেখা যায়। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি  প্রাণনাশী। বিশ্বে ৩৫ কোটি মানুষ হেপাটাইটিস বি এবং ১৭ থেকে ২০ কোটি মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ৪ থেকে ৭ শতাংশ হেপাটাইটিস বি এবং ১ থেকে ৩ শতাংশ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর গর্ভবর্তী মায়েদের ৩ দশমিক ৫ শতাংশ হেপাটাইটিস বি আক্রান্ত হন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button