
নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী সিঙ্গার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল ৭টার দিকে চৌমুহনী সিঙ্গারের সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফেনী থেকে বেগমগঞ্জ উপজেলার বাংলবাজারে একটি নির্মাণাধীন ভবনের ছাদের কাজ করার উদ্দেশ্যে ১২ জন নির্মাণ শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান ছেড়ে আসে। পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী সিঙ্গার রোড এলাকায় পৌঁছলে একটি রিকশাকে অতিক্রম (ওভারট্রেক) করার সময় ভ্যানটি উল্টে যায়। গাড়িতে থাকা চালক ও ১২ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে একজন এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরও তিনজনের মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, “তাদের হাসপাতালে ১২জন রোগীর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয় এবং বাকি নয়জনকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাটিভি/প্রিন্স



