আইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

গণপিটুনিতে রেনু হত্যা: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করানোর খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেণু। এ ঘটনায় তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া, রিটে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে রেণুর পরিবারকে আগামী  ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। 

রবিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রবিবারের মধ্যেই আবেদনটির ওপর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে রেণুর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও বাড্ডা থানার ওসিকে রিটে বিবাদী করা হয়।

গত ২০ জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন তাসলিমা বেগম। মেয়ের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েকজন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েকশ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে গণপিটুনি দেয়। পরে রেনুকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রেনু মারা যান।

এ ঘটনায় রেনুর বোনোর ছেলে সৈয়দ নাসিরউদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা চারশ থেকে পাঁচশ মানুষকে আসামি করে মামলা করেন। পুলিশ গণপিটুনির ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করে। এরইমধ্যে এ হত্যা মামলার অন্যতম আসামি হৃদয় ও রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button