
আগামীকাল সোমবার থেকে ঈদুল আজহার আগাম ট্রেনের টিকিট বিক্রি হবে। আগাম টিকিট বিক্রির প্রথমদিন ৭ আগস্টের টিকিট বিক্রি হওয়ার কথা। তবে রেলসেবার অ্যাপ ব্যবহার করে অনেক যাত্রী নির্ধারিত শিডিউলের বাইরে ৬ আগস্টের টিকিট সংগ্রহের চেষ্টা করছেন।
গত ঈদের মতো এবারও আগাম টিকিট বিক্রির অ্যাপের সার্ভার ডাউন হয়ে পড়েছে। তার কজন্য গত ঈদুল ফিতরে একই কারণে হাজার হাজার টিকিট প্রত্যাশী হয়রানির শিকার হয়েছেন।এ সময় ভুক্তভোগিরা অভিযোগ করেন আজকের মতো অবস্থা থাকলে এবারও আগের ঈদের মতোই ভোগান্তির শিকার হতে হবে ।
এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন সকাল থেকেই রেলের অ্যাপ ‘রেলসেবা’ কাজ করছে না। ঈদে ট্রেনের টিকিট বিক্রির একদিন আগেই অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না। যদিও বলা হয়েছিল, এবার অ্যাপটি একসঙ্গে লক্ষাধিক মানুষ অ্যাপে হিট নিতে পারবে।
গত ঈদে অ্যাপ ব্যবহারে চরম ভোগান্তি আর অব্যব্যস্থাপনার অভিযোগ ছিল রেলওয়ে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএসবিডি) বিরুদ্ধে। সিএনএসবিডি ২০০৭ সাল থেকে রেলের টিকিটিং পদ্ধতি পরিচালনা করছে। অনলাইন ও অ্যাপের কাজও তারা করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এবার ই-টিকিটিং সিস্টেমের অবস্থার উন্নতি হবে।
এ সময় অনেকেই ই-সেবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে দেখেন সাইট সার্ভার ডাউন হয়ে আছে। এ বিষয়ে জানতে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে মো. শামছুজ্জামান বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ এর আগে জানিয়েছিলেন, সেপ্টেম্বর পর্যন্ত সিএনএসবিডি’র সঙ্গে চুক্তির মেয়াদ। এরপর একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে রেলের আইটি সাপোর্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, তাদের তৈরি করা অ্যাপে গত ঈদুল ফিতরে ৯৫ ভাগ টিকিট যাত্রী টিকিট কাটতে গিয়ে জটিলতার মুখে পড়েন। আড়াই মাস পর একই চিত্র ঈদুল আজহার টিকিট বিক্রিতেও। বিক্রি শুরুর আগের দিনেই অ্যাপে লগইন সমস্যা ও ওয়েবসাইটে সার্ভার ডাউন দেখানো শুরু করেছে।
গতবার অ্যাপ নিয়ে অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দুঃখপ্রকাশ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বাংলাটিভি/শহীদ



