জনদুর্ভোগবাংলাদেশ

ডেঙ্গু মশামুক্ত ওয়ার্ড ও কমিশনারদের পুরস্কৃত করা হবে

 

এডিস ডেঙ্গু মশামুক্ত ওয়ার্ড ও কমিশনারদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

 রোববার রাজধানীর আজিমপুর দক্ষিণ কলোনি মাঠে মশক নিধন কর্মসূচি উদ্বোধনের সময়  এ ঘোষণা দেন তিনি ।

এ সময় মন্ত্রী বলেন এডিস মশা নিধনে সরকারের সব সংস্থাসহ দুই সিটি কর্পোরেশন ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে কাজ করছে। শিগগিরই ভয়াবহ এডিস মশা থেকে পরিত্রাণ পাব।

এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন ও যারা আক্রান্ত তাদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই। এডিস মশা শুধু আমাদের দেশেই নয় ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ অনেক দেশেই এ সময় প্রাদুর্ভাব দেখা যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও তিনি সবসময় খোঁজখবর নিচ্ছে। তার নির্দেশ অনুসারে সবাই কাজ করছেন।
এ সময় তিনি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের হুঁশিয়ারি করে তিনি বলেন, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কমিশনাররা নিজেদের দায়িত্ব গুরুত্বসহকারে পালন করবেন। কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। যার ওয়ার্ড যত বেশি পরিচ্ছন্ন ও এডিস মশামুক্ত থাকবে তাদের পুরস্কৃত করা হবে। এজন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্মকর্তা দিয়ে পরীক্ষা করে সেরা ওয়ার্ড ও কমিশনার নির্বাচন করব। ঢাকার মধ্যে ডেঙ্গুমুক্ত ওয়ার্ডগুলোকে পুরস্কার দেয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি  মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হেলাল উদ্দিন,২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হুসায়ুন কবির, ১৪নং এর মোহাম্মদ সেলিম, ২২নং এর হাজি তারিকুল ইসলাম সজীব, ২৪নং এর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫নং এর হাজি মো. দেলোয়ার হোসেন, ২৬নং এর আলহাজ হাসিবুর রহমান মানিক প্রমুখ।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button