জনদুর্ভোগবাংলাদেশ

পুলিশের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক

 

রাজধানী ঢাকাতে ডেঙ্গু আক্রান্ত পুলিশের সংখ্যা হাজার ছাড়িয়েছে। রাজারবাগ পুলিশ লাইন্সের ব্যারাক, মিরপুরসহ আশপাশ এলাকার পুলিশ সদস্যরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। প্রতিদিন জ্বর নিয়ে  অনেক পুলিশ সদস্যরা আসছেন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।
রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত মোট ৯৫ জন পুলিশ সদস্য ডেঙ্গু জ্বরে আক্তান্ত হয়ে হাসপাতালে এসেছেন। শনিবার আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ছিল ১০১ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, গত মে, জুন এবং জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত মোট ১ হাজার ৫৪ জন পুলিশ সদস্য ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গিয়ে কোনো বেড খালি দেখা যায়নি। বেডগুলোতে অন্য রোগে আক্রান্ত রোগী থাকলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যাই বেশি।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই মাসের প্রথম দিকে অনেকেই দেরি করে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু বর্তমানে যারা আসছেন তারা জ্বর হওয়ার দু-একদিনের মধ্যেই হাসপাতালে চলে আসছেন। ডেঙ্গু রোগী মোকাবিলায় হাসপাতালটির যথেষ্ট সক্ষমতা রয়েছে।

এদিকে রোগীদের প্লাটিলেটের জন্য প্রতিদিনই কয়েক ব্যাগ রক্ত লাগছে। এসব রোগীর আত্মীয়-স্বজন ছাড়াও পুলিশ ব্লাড ব্যাংক থেকে রক্ত দেয়া হচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button