অন্যান্যবাংলাদেশ

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মশকনিধনকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় আসবে

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনে  মশানিধনকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের কাজ তদারকির জন্য জিপিএস ট্র্যাকার লাগানোর ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে আয়োজিত এক সেমিনারের তিনি এসব কথা বলেন ।

মেয়র আরো বলেন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী সপ্তাহ থেকে ডিএনসিসির সব মশকনিধনকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীকে জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় আনবে।

 ইতোমধ্যে ডিএনসিসির অঞ্চল-১ থেকে অঞ্চল-৫ পর্যন্ত সব এলাকার মশকনিধনকর্মী, মশক সুপারভাইজার ও মনিটরিং কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর ডিএনসিসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নগরবাসীকে নিজ নিজ এলাকার মশকনিধনকর্মী, মশক সুপারভাইজার ও মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর জেনে নিয়ে জবাবদিহিতার আওতায় আনা হবে।

 এ সময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন  ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ওয়ার্ড কাউন্সিলর ডা. জিন্নাত আলী,এআইইউবি’র উপাচার্য ড. কারমেন জেড লামাগনাসহ  বিশিষ্ট জনেরা ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button