অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হবে আগামী ৭ আগস্টের টিকিট। সকাল ৬টা থেকে অনলাইন ও সেলফোনে টিকিট বিক্রি শুরু হয়।

ঈদুল ফিতরের মতো এবারও কমলাপুরসহ রাজধানীর ৫ স্থান থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হচ্ছে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হচ্ছে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট।

একইভাবে ৩০, ৩১ জুলাই ও ১, ২ আগস্টের বিক্রি করা হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ আগস্টের টিকিট। অন্যদিকে ফিরতি টিকিট বিক্রি করা হবে ৫ আগস্ট থেকে। ওইদিন বিক্রি করা হবে ১৪ আগস্টের টিকিট। একইভাবে ৬, ৭, ৮ ও ৯ আগস্টে যথাক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে। 

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button