আওয়ামী লীগবাংলাদেশ

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

 

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে লন্ডন থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক টেলিকনফারেন্সে এই আহবান জানান তিনি। এ সময় গুজবের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ডেঙ্গু মোকাবেলায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় লন্ডন থেকে টেলিকনফারেন্সে যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে দলীয় নেতা কর্মীদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেয়ার পাশাপাশি যার যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সাম্প্রতিক সময়ে গুজব সৃষ্টি করে দেশে যে নাশকতা চলছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

পরে দেশ ব্যাপী আগামীকাল থেকে শুরু হওয়ায় পরিচ্ছনা অভিযান সফল করার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button