জনদুর্ভোগবাংলাদেশ

ডেঙ্গু ও গুঁজব প্রতিরোধে এবার মাঠে নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি

 

ডেঙ্গু ও গুঁজব প্রতিরোধে এবার মাঠে নেমেছে চলচিত্র অঙ্গনের বিশিষ্টজনরা। এ উপলক্ষে দুপুরে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে সামাজিক সচেতনতা মূলক শোভাযাত্রা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি। ডেঙ্গুর প্রকোপ এবং গুঁজবের ফলে যেই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন তারা।

সারাদেশে ডেঙ্গু ও গুঁজবের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে সবাইকে সচেতন করতে দুপুরে রাজধানীর কাওরান বাজারে এফডিসির গেটে র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ চলচিত্র সমিতি। গুজবের মত অপসংস্কৃতি ও ডেঙ্গুর প্রকোপের ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন চলচিত্র তারকারা।

এডিস মশার বংশ বিস্তার রোধে সব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিছন্ন রাখার আহবান জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম।

এর আগে র‌্যালি নিয়ে এফডিসি প্রদক্ষিণ করেন তারা।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button