
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। বুধবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ১ লাখ এনএস ১ কিট নেবে সরকার। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার থেকে স্কুলে ডেঙ্গু বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে আজ রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেলো অন্তস্বত্তা নারী, পুলিশের এসআইসহ তিন জনের। বুধবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান ছয় মাসের অন্তস্বত্তা ফারজানা শরীফ।
বাংলাটিভি/ রিয়েল



