
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার মুখে সফর ছোট করে আজ রাতেই দেশে ফিরে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ আগস্ট) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন তিনি।
দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দেশজুড়ে ডেঙ্গু নিয়ে ভয়ানক পরিস্থিতি মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হওয়ায় ভ্রমণ সংক্ষিপ্ত করে বুধবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
এর আগে, মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
বাংলাটিভি/ রিয়েল



