দেশবাংলা
হিলিতে দু’দেশের জরিপ অধিদপ্তরের সীমান্ত পিলার পরিদর্শন

হিলি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার পরিদর্শন করেছে, ভারত-বাংলাদেশ যৌথ প্রতিনিধি দল।
দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে থাকা এবং সংস্কারকৃত ভারত-বাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক সীমানা পিলার গুলো পুণঃ নির্মান ও মেরামতের লক্ষে উভয় দেশ যৌথভাবে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে ভারত-বাংলাদেশের একটি যৌথ প্রতিনিধি দল দিনাজপুরের হিলি চেকপোষ্ট গেট থেকে কোড়িয়া সীমান্ত পর্যন্ত সীমানা পিলারগুলো পরিদর্শণ করেন। বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন,ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলাম এবং ভারতীয় ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের ল্যান্ড রিকুজিশন এন্ড সার্ভের পরিচালক অভানিন্দ্র সিং।
বাংলাটিভি/ রিয়েল



