বাংলাদেশ

৯ আগস্টের ট্রেন টিকিট কিনতে কমলাপুরে উপচে পড়া ভিড়

ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিল টিকিট প্রত্যাশিদের ছিল উপচে পড়া ভীর। ৯ আগস্ট থেকে  ঈদের ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা ছিল বেশি।

ঈদে বাড়ি ফেরা উপলক্ষে গত রাত থেকে কমলাপুর রেলস্টেশনের কাউন্টার গুলোতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভীড়। আজ দেয়া হয় ৯ আগস্টের টিকিট।

সকাল ৯ টা থেকে শুরু হয় টিকিট বিক্রির কাজ। আজও রাত থেকে দাঁড়িয়ে থাকা যাত্রীদের দীর্ঘ সারি পেরিয়ে গেছে ষ্টেশনের সীমানা।

টিকিট বিক্রিতে ধীরগতির অভিযোগ করেন অনেকেই।এসময় অ্যাপে কোন টিকিট পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

তবে এত কষ্টের পরও টিকিট হাতে পেয়ে খুশি যাত্রিরা।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button