দেশবাংলাবাংলাদেশ

বন্যায় সিরাজগঞ্জে তাঁতশিল্পের ব্যাপক ক্ষতি

চলমান বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সিরাজগঞ্জে তাঁতশিল্পের। তাঁত কারখানায় পানি ঢুকে ঈদের আগে উৎপাদন বন্ধ হওয়ায়, অসহায় হয়ে পড়েছেন মালিক-শ্রমিকরা।  সবচে বেশী সমস্যায় পড়েছেন ক্ষুদ্র তাঁতীরা।  তবে অবস্থা উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

তাঁতশিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলা।  তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় প্রায় ৩ লাখ তাঁত রয়েছে। এরমধ্যে প্রায় ৮০ হাজার তাঁত এখন বন্যাকবলিত।  এ শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত জেলার প্রায় ১০ লক্ষ মানুষ।  ঈদের আগে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত খটখট শব্দে মুখরিত থাকত জেলার তাঁতপল্লীগুলো।  সেখানে এখন শুনশান নীরবতা। বন্যা কেড়ে নিয়েছে তাদের সব স্বপ্ন।  তাঁত কারখানাগুলো পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে কাপড়, সুতাসহ মূল্যবান যন্ত্রাংশও।  ঈদের আগে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায়, বেশি বিপাকে সংশ্লিষ্টরা।

ক্ষতিগ্রস্থ তাঁতীদের তালিকা করে আর্ধিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো।

এদিকে, ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

বন্যয় ক্ষতিগ্রস্থ তাঁতশিল্পের সহায়তায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে- এমন প্রত্যাশা সকলের।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button