
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি ওয়ার্ডে এডিস মশার কোন লার্ভা পাওয়া যায়নি বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর মহানগর মহিলা কলেজে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় তিনি এ তথ্য জানান। এ সময়, যেসব এলাকায় ডেঙ্গুর বেশী প্রকোপ রয়েছে, সেসব এলাকা আগামী দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গুমুক্ত ঘোষণা করতে সিটি করপোরেশন কাজ করছে বলেও জানান তিনি।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে সকালে মহানগর মহিলা কলেজে যান দক্ষিণের মেয়র সাইদ খোকন।
এ সময় ঢাকার যে সমস্ত এলাকায় ডেঙ্গুর প্রভাব বেশী, সেসব এলাকা ডেঙ্গুর লার্ভা মুক্ত করতে সিটি করপোরেশন দ্রুততার সাথে কাজ করছে বলে জানান তিনি।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পুরো ঢাকাকে ডেঙ্গুমুক্ত করারও ঘোষণা দেন সাঈদ খোকন।
পরে শিক্ষার্থীদের নিয়ে র্যালিতে অংশ নেন তিনি।
বাংলাটিভি/ রিয়েল



