অন্যান্যবাংলাদেশ

আজ দেয়া হচ্ছে ১০ আগস্টের অগ্রীম টিকিট

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ দেয়া হচ্ছে আগামী ১০ই আগস্টের টিকিট। টিকিট পেতে গতকাল বিকেল থেকেই রাজধানী ৫ টি স্টেশনে ভিড় করেন ঘরমুখী মানুষ। এবার প্রথমবারের মত সকাল ছয়টা থেকে অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে, তবে অনলাইনে টিকিট কাটতে না পেরে কাউন্টারগুলোর সামনে ভিড় করছেন প্রত্যাশীরা। রাজধানীর কমলাপুর, তেজগাঁও, বিমানবন্দর, বনানী ও গুলিস্তান রেলস্টেশন থেকে একযোগে সকাল ৯ টা থেকে শুরু হয় টিকিট বিক্রি।

এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিন ভিড় কম থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে ভিড় বাড়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টারে। চতুর্থ দিন বৃহস্পতিবার ভোর থেকে টিকিট প্রত্যাশীদের এ ভিড় আরও বেড়েছে।  সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। দেওয়া হচ্ছে ১০ আগস্টের আগাম টিকিট।

প্রতিদিনের মতো আজও অ্যাপসহ ১২ হাজার টিকিট দেওয়া হচ্ছে। আন্তঃনগর ট্রেনের ৭ হাজার ১৮টির মধ্যে অ্যাপসের টিকিট রয়েছে ৫০ শতাংশ। বাকি ৪ হাজার ৯৭৮টি টিকিট লোকাল ট্রেনের। তবে লোকাল ট্রেনের টিকিট যাওয়ার দিনও কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button