অন্যান্যবাংলাদেশ

শোকাবহ আগস্ট: আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এই মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

এ উপলক্ষে মাসজুড়ে শোকের কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। শোকের মাসটিকে স্মরণ করতে প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

সকালে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে কৃষক লীগ।ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু সৃতি জাদুঘর পর্যন্ত আলোর মিছিল করবে স্বেচ্ছাসেবক লীগ।

এ ছাড়াও এ মাসে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন পালন, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস ও জাতিয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button